
টাঙ্গাইল সদর থানার মাদকবিরোধী অভিযানে শনিবার পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অভিযানে ৭২০ পিস ইয়াবা, গাঁজা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
অভিযানের পুলিশ সূত্রে জানা যায়, সদর থানা পুলিশ বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের থেকে নগদ অর্থও বাজেয়াপ্ত করা হয়েছে, যা মাদক ব্যবসা থেকে প্রাপ্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।গ্রেফতারকৃতদের মধ্যে ৩জনকে স্থানীয় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে এই অভিযান টাঙ্গাইল জেলায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা দমন ও যুব সমাজকে মাদকের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করার অংশ।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের অভিযান থেকে জেলায় মাদক ব্যবসায়ীদের কার্যক্রম সীমিত করা সম্ভব হবে। আমরা জনগণকে এই ধরনের অভিযোগ জানাতে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।
মো: সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে 


















