সিলেট ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন‎ মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎ ‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪‎ ‎জুড়ীতে পশ্চিমজুড়ী ইউনিয়নে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎ক্ষুব্ধ জনতার প্রতিরোধে নবীগঞ্জে মাদক কারবারির ঘর গুঁড়িয়ে দিল স্থানীয়রা! হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর গোসল করতে প্রাণ গেলো শিশু ভাই-বোনের।‎ ‎শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন বিষয়ক প্রস্তুতি সভা ‎ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে আন্ডারপাসের  দাবিতে বিশাল মানববন্ধন । ‎লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং  বিজ্ঞান মেলার উদ্বোধন। ‎জুড়ীর ফুলতলায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত‎ ‎শায়েস্তাগঞ্জে যানজট ও ছিনতাই রোধে নিরাপত্তা জোরদার করার ঘোষণা হাইওয়ে পুলিশের ডিআইজির‎‎

‎শায়েস্তাগঞ্জে যানজট ও ছিনতাই রোধে নিরাপত্তা জোরদার করার ঘোষণা হাইওয়ে পুলিশের ডিআইজির‎‎

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে যানজট, চুরি ও ছিনতাই উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

‎মঙ্গলবার বিকেলে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকা হেডকোয়ার্টার্স হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) মোঃ ইমতিয়াজ আহমেদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ক্যাম্পের কার্যক্রম ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

‎ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, ক্যাম্প স্থাপনের পর থেকে অলিপুর এলাকায় যানজট, চুরি ও ছিনতাই অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনেও ইতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
‎তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় অলিপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ক্যাম্পটি স্থাপন করা হয়, যা এখন কার্যকর ভূমিকা রাখছে।

‎মতবিনিময়কালে ডিআইজি গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎ক্যাম্প স্থাপনের পর অলিপুর শিল্পাঞ্চলে যান চলাচল স্বাভাবিক ও নিরাপত্তা পরিস্থিতি উন্নত হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন‎ মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎

‎শায়েস্তাগঞ্জে যানজট ও ছিনতাই রোধে নিরাপত্তা জোরদার করার ঘোষণা হাইওয়ে পুলিশের ডিআইজির‎‎

সময় ১২:০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬