সিলেট ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন‎ মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎ ‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪‎ ‎জুড়ীতে পশ্চিমজুড়ী ইউনিয়নে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎ক্ষুব্ধ জনতার প্রতিরোধে নবীগঞ্জে মাদক কারবারির ঘর গুঁড়িয়ে দিল স্থানীয়রা! হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর গোসল করতে প্রাণ গেলো শিশু ভাই-বোনের।‎ ‎শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন বিষয়ক প্রস্তুতি সভা ‎ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে আন্ডারপাসের  দাবিতে বিশাল মানববন্ধন । ‎লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং  বিজ্ঞান মেলার উদ্বোধন। ‎জুড়ীর ফুলতলায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত‎ ‎শায়েস্তাগঞ্জে যানজট ও ছিনতাই রোধে নিরাপত্তা জোরদার করার ঘোষণা হাইওয়ে পুলিশের ডিআইজির‎‎

‎শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন‎ মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের বাসিন্দা কাজী নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে প্রতিবেশী শাখাওয়াত হোসেন ও জুলহাস হোসেন গংদের বিরুদ্ধে ধারাবাহিক মামলাবাজি, হামলার চেষ্টা ও হয়রানির অভিযোগ তুলেছেন।
‎মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ২টায় উপজেলার পাগলাবাজারের একটি কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।

‎বক্তব্যে কাজী নজরুল ইসলাম দাবি করেন, তাদের পরিবার প্রায় ৫০ বছর ধরে পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছে। সম্প্রতি ওই জমিতে ভবন সম্প্রসারণের কাজ শুরু করলে প্রতিপক্ষ শাখাওয়াত ও জুলহাস বাধা প্রদান করে এবং লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা চালায়। স্থানীয়দের উপস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও পরবর্তীতে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।

‎তিনি বলেন, শাখাওয়াত ও জুলহাস গং গত কয়েক বছরে আমাদের বিরুদ্ধে সুনামগঞ্জ ও সিলেটে অন্তত ১০ থেকে ১৫টি মামলা দায়ের করেছেন, যার অধিকাংশই মিথ্যা ও প্রতিহিংসামূলক। এসব মামলার মধ্যে তাদের আত্মীয়স্বজনও রেহাই পায়নি। এমনকি অতীতে নিজেদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা দায়ের এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধের অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

‎সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ শাখাওয়াত নিজেদের প্রতিবন্ধী পরিচয় ব্যবহার করে প্রশাসন ও সাধারণ মানুষের সহানুভূতি আদায় করে মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে থাকে।

‎এ পরিস্থিতিতে কাজী নজরুল ইসলাম তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরার আহ্বান জানান।

‎অভিযুক্ত জুলহাস হোসেন বলেন, আমরা দুই ভাই প্রতিবন্ধী। আমরা নিজেরাও চলতে পারি না। আমাদের পক্ষে একাধিক মামলা করা কীভাবে সম্ভব? তাছাড়া সিলেটে আমাদের কিছু সম্পত্তি তারা জবরদখল করে রেখেছেন। আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মামলা দায়ের করা ছাড়া কোনো উপায় নাই। আমরা কাউকে হুমকি ধামকি দেইনি। আমরা কারো বিরুদ্ধে মিথ্যাচার করিনি।

‎এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন‎ মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎

‎শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন‎ মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎

সময় ১০:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬