
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নির্দেশনায় এবং জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬ এর বাছাই পর্ব চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো- “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”।
এর পক্ষে ছিলো- ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় আর বিপক্ষে ছিলো-রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়। বিপক্ষ দলের ১ম বক্তা তাহসিন জান্নাত, ২য় বক্তা জামিলা জলিল আলফা ও দলনেতা ফরিদা ইয়াছমিন। অপরদিকে পক্ষ দলের ১ম বক্তা মালালা লতিফ প্রাপ্তি, ২য় বক্তা সামিয়া উদ্দিন ও দলনেতা ফাইজা ইসলাম। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন-ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, ইউপি সদস্য মুরশেদ আলম রাজা, রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, মিটুন দেব, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান আদেল, সিকান্দার আলী, আতিকুর রহমান, নুরুল ইসলাম সহ অনেকেই।
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকে 


















