সিলেট ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন‎ মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎ ‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪‎ ‎জুড়ীতে পশ্চিমজুড়ী ইউনিয়নে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎ক্ষুব্ধ জনতার প্রতিরোধে নবীগঞ্জে মাদক কারবারির ঘর গুঁড়িয়ে দিল স্থানীয়রা! হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর গোসল করতে প্রাণ গেলো শিশু ভাই-বোনের।‎ ‎শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন বিষয়ক প্রস্তুতি সভা ‎ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে আন্ডারপাসের  দাবিতে বিশাল মানববন্ধন । ‎লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং  বিজ্ঞান মেলার উদ্বোধন। ‎জুড়ীর ফুলতলায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত‎ ‎শায়েস্তাগঞ্জে যানজট ও ছিনতাই রোধে নিরাপত্তা জোরদার করার ঘোষণা হাইওয়ে পুলিশের ডিআইজির‎‎

‎নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের হিসাব-গড়মিলের অভিযোগে দুইটি ফিলিং স্টেশনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুনিম ফিলিং স্টেশন ও হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় স্টেশন দুটির সংরক্ষিত জ্বালানি তেলের প্রকৃত মজুতের সঙ্গে রেজিস্টারে লিপিবদ্ধ পরিমাণের অসঙ্গতি পাওয়া যায়। পরিমাপ ও নথিপত্র যাচাই-বাছাই শেষে এ গড়মিল নিশ্চিত হয়।

‎এ অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
‎অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে সহায়তা করে।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল বিপণনে স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন‎ মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎

‎নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা‎

সময় ০৯:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬