সিলেট ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
News Title :
সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন বৃষ্টির কারণে হাওরে জলাবদ্ধতা, ডুবছে সোনালী ফসল,দেখার হাওরের বাঁধ কেটে দিলেন কৃষকরা‎ ১৭ বছর শুধু উন্নয়নের বুলিই শোনা গেছে, বাস্তবে কাজ হয়নি: প্রতিমন্ত্রী শাহে আলম ‎বানিয়াচংয়ে সর্দারির দ্বন্দ্বে রণক্ষেত্র: পুলিশ পাহারায় জুম্মার নামাজ আদায়‎ টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ উদ্বিগ্ন পরিবার ‎হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে বানিয়াচং ওলামা দলের সৌজন্য সাক্ষাৎ‎ টাঙ্গাইলের সখীপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার! বানিয়াচংয়ে সর্দারি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: সেনাসদস্যসহ আহত ২৫, এলাকায় চরম উত্তেজনা ঘাটাইলে পানিতে ডুবে ২ মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত ২ ‎​টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১৩‎

সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

‎সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও দ্বিতীয়  ধাপে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (৩ মার্চ) ‘বি’ ইউনিটের (মানবিক শিক্ষা) অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগামী শুক্রবার (১০ মে) অনুষ্ঠিত হবে সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা।

‎সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও আব্দুল মজিদ কলেজে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। দুই কেন্দ্রে ১ হাজার ৬৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ৬শ’ ৮১ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৩.৯৪ শতাংশ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ভালো ফলাফলের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

‎সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. নিজাম উদ্দিন জানান, নির্ধারিত ১ হাজার ৬৫ জনের মধ্যে ৬ শ’ ৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ৩শ’ ৮৪ জন অনুপস্থিত ছিলেন। পুরো পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী  ১০ এপ্রিল  ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৩ হাজার ৬ ‘শ’ ৮৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।

‎প্রসঙ্গত, এ বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন।

‎গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হবে দেশের ২১টি কেন্দ্রে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সময় ০৬:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬