সিলেট ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে প্রশাসনের কঠোর অভিযান: দুই দিনে ৭০ হাজার টাকা জরিমানা ‎মাধবপুরে বিজিবি তৎপরতায় ট্রেন দুর্ঘটনা প্রায় ১,০০০ লিটার ডিজেল উদ্ধার ‎বাঞ্ছারামপুরে বোনকে শ্বাসরোধ করে হত্যা: প্রধান আসামি ভাই সিলেট থেকে গ্রেফতার‎ ‎সিলেট–ঢাকা মহাসড়কে যান চলাচলে বাধা; স্থানীয়দের ক্ষোভ ‎সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ‎ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন- এমপি মিলন ‎বানিয়াচংয়ে সর্দারের ছেলের সাথে কিশোরী মেয়ের পলায়ন,উদ্ধারে মরিয়া পুলিশ। ‎অপরাধ নিয়ন্ত্রণে ডিবি (উত্তর/দক্ষিণ), টাঙ্গাইলের বিশেষ অভিযান জোরদার‎ ‎আখানগীরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, অস্ত্র ও প্রাইভেটকার জব্দ ‎মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

‎ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন- এমপি মিলন

‎সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

‎উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ডিপ্লোমেসি চাকমা।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নানা ধরনের প্রণোদনা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, কৃষক আমাদের প্রাণ। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও জানান, দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকরা উপকৃত হবেন।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, সরকার কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরা আরও দক্ষ ও আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সায়াদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা বাকি বিল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, এনামুল ইসলাম পারভেজ, সোয়েব মাহমুদ, মোজাম্মেল ভূইয়াসহ অন্যান্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে প্রশাসনের কঠোর অভিযান: দুই দিনে ৭০ হাজার টাকা জরিমানা

‎ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন- এমপি মিলন

সময় ০৮:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬