সিলেট ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
News Title :
‎সিলেটে মাদক, সড়ক দুর্ঘটনা ও গরু চোরাচালান রোধই বড় চ্যালেঞ্জ: পুলিশ সুপার ‎সিলেটে ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেফতার করল র‍্যাব-৯ ‎মাধবপুরে জ্বালানী তেলের মজুদ ও বিক্রয় তদারকি জোরদার করল প্রশাসন‎ টাঙ্গাইলে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ৭৮ জন নারী ‎বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের  অভিযোগে থানায় মামলা।‎ ‎​বিজিবির বড় অভিযান: ট্রাকে লুকানো ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ‎ ‎টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার ‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ফেনসিডিল সহ একজন আটক‎ ‎নবীগঞ্জ সরকারি কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবান সামগ্রী উধাও হবিগঞ্জে খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন ‎অভিযানে ১০ ড্রাম ট্রাক জব্দ‎

‎সিলেটে মাদক, সড়ক দুর্ঘটনা ও গরু চোরাচালান রোধই বড় চ্যালেঞ্জ: পুলিশ সুপার

‎সিলেটের নবাগত পুলিশ সুপার ড.চৌধুরী মো. যাবের সাদেক বলেছেন, জেলায় মাদক নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা রোধ করা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া আসন্ন কোরবানির ঈদে সীমান্ত দিয়ে ভারত থেকে গরু চোরাচালান বন্ধ করাকেও অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
‎শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‎পুলিশ সুপার জানান, দায়িত্ব গ্রহণের পর সহকর্মীদের সাথে পর্যালোচনার ভিত্তিতে মাদক ও মানবপাচার রোধ, চোরাই পণ্য প্রতিরোধ এবং রাতে উচ্চগতির ট্রাক-পিকআপের মাধ্যমে অপরাধ সংঘটন বন্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী থানাগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ী চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে জেলা পুলিশের।

‎মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ প্রজন্মের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন,সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে,তবে এর জন্য একটি সামাজিক আন্দোলন প্রয়োজন। বিশেষ করে হাইওয়েতে হেলমেট ছাড়া এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা আশঙ্কাজনক। আমরা অনেক সময় নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবি না।
‎সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরিতে তিনি সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

‎প্রবাসীদের সেবায় ‘প্রবাসী কল্যাণ ডেস্ক’ এর কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন,প্রতিদিন অসংখ্য প্রবাসীর ফোন পাই। তাদের অধিকাংশ অভিযোগই জমিজমা সংক্রান্ত। দেখা যায়, প্রবাসীদের জমি স্বজনরা দখল করে নিচ্ছেন অথবা ঘর নির্মাণে বাধা দিচ্ছেন। প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

‎বডি কন্ট্রাক্টে অবৈধভাবে শ্রমিক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে পুলিশ সুপার বলেন, এক্ষেত্রে স্থানীয় সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

‎মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে মাদক, সড়ক দুর্ঘটনা ও গরু চোরাচালান রোধই বড় চ্যালেঞ্জ: পুলিশ সুপার

‎সিলেটে মাদক, সড়ক দুর্ঘটনা ও গরু চোরাচালান রোধই বড় চ্যালেঞ্জ: পুলিশ সুপার

সময় ০৫:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬