সিলেট ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
News Title :
‎বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের  অভিযোগে থানায় মামলা।‎ ‎​বিজিবির বড় অভিযান: ট্রাকে লুকানো ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ‎ ‎টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার ‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ফেনসিডিল সহ একজন আটক‎ ‎নবীগঞ্জ সরকারি কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবান সামগ্রী উধাও হবিগঞ্জে খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন ‎অভিযানে ১০ ড্রাম ট্রাক জব্দ‎ ‎টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা একই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু ‎মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা: ১৪৪ ধারা জারি ও সভা স্থগিত‎ ‎বাহুবলে ট্রাকে তল্লাশিতে মিলল ৯০০ কেজি ভারতীয় জিরা, দুই চোরাকারবারি আটক ‎মধুপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ব্যবসায়ীর অর্থদণ্ড

‎মৌলভীবাজার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা‎

‎যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের অভিযোগে মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
‎শুক্রবার (২৭ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে বাসস্ট্যান্ডের বিভিন্ন পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়,নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং রশিদ সংরক্ষণ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে তিনটি বাস কাউন্টারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

‎জেলা প্রশাসন জানায়, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের  অভিযোগে থানায় মামলা।‎

‎মৌলভীবাজার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা‎

সময় ০৪:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬