
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্তের দুর্গম বনাঞ্চলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার ১৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি সীমান্তের একটি দুর্গম পাহাড়ি বনাঞ্চলে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬০ কেজি গাঁজা ও ৫ বোতল মদ উদ্ধার করা হয়।
অভিযানের সময় মাদক পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট থেকে। 

















