সিলেট ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
News Title :
প্রধানমন্ত্রীর অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করবেন সিসিক প্রশাসক ‎আসামপাড়া বাজারের জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন চেয়ারম্যান মোহাম্মদ আলী।‎ ‎সাতছড়ি সীমান্তে বিজিবির অভিয়ান,৬০ কেজি গাঁজা ও মদ উদ্ধার নবীগঞ্জে বৃদ্ধা গৃহবধূর রহস্যমৃত্যু হাত-পা বাঁধা ও মুখে কস্ট্রিপ লাগানো অবস্থায় লাশ উদ্ধার! শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু‎ চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ নদী-খালের নাব্যতা ফিরলে কৃষি ও মৎস্য খাতে বিপ্লব ঘটবে: প্রতিমন্ত্রী টুকু মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির নতুন কমিটি: সভাপতি মকবুল, সম্পাদক ইমন‎ মুরগি ছিনতাই করে ফেঁসে গেলেন ছাত্রদল নেতা শাকিল, দল থেকে বহিষ্কার

নবীগঞ্জে বৃদ্ধা গৃহবধূর রহস্যমৃত্যু হাত-পা বাঁধা ও মুখে কস্ট্রিপ লাগানো অবস্থায় লাশ উদ্ধার!

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামে সোমবার ভোরে ৫৩ বছর বয়সী গৃহবধূ ফেরদৌসী ইসলাম চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নিজ বসতঘরে হাত-পা বাঁধা এবং মুখে কস্ট্রিপ লাগানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১২টা থেকে সেহরির আগে এই ঘটনা ঘটেছে। নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী মধ্যসমত গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।

‎ভোর সাড়ে পাঁচটার দিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো.কাদের মিয়া ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

‎তিনি আরো জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। রাতে একদল দুর্বৃত্ত চুরি করতে গিয়ে তাকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‎ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করবেন সিসিক প্রশাসক

নবীগঞ্জে বৃদ্ধা গৃহবধূর রহস্যমৃত্যু হাত-পা বাঁধা ও মুখে কস্ট্রিপ লাগানো অবস্থায় লাশ উদ্ধার!

সময় ১২:৪২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬