সিলেট ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
News Title :
প্রধানমন্ত্রীর অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করবেন সিসিক প্রশাসক ‎আসামপাড়া বাজারের জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন চেয়ারম্যান মোহাম্মদ আলী।‎ ‎সাতছড়ি সীমান্তে বিজিবির অভিয়ান,৬০ কেজি গাঁজা ও মদ উদ্ধার নবীগঞ্জে বৃদ্ধা গৃহবধূর রহস্যমৃত্যু হাত-পা বাঁধা ও মুখে কস্ট্রিপ লাগানো অবস্থায় লাশ উদ্ধার! শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু‎ চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ নদী-খালের নাব্যতা ফিরলে কৃষি ও মৎস্য খাতে বিপ্লব ঘটবে: প্রতিমন্ত্রী টুকু মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির নতুন কমিটি: সভাপতি মকবুল, সম্পাদক ইমন‎ মুরগি ছিনতাই করে ফেঁসে গেলেন ছাত্রদল নেতা শাকিল, দল থেকে বহিষ্কার

শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু‎

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ট্রাফিক বিভাগের কনস্টেবল মোশাররফ হোসেন দুলাল (৫৯) দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬মার্চ) সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎মোশাররফ হোসেন দুলাল ১৯৮৬ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।

‎এ ঘটনায় শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করবেন সিসিক প্রশাসক

শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু‎

সময় ১০:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬