
মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মোঃ মকবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ আবু রেজা সিদ্দিকী ইমন নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে মোঃ বদরুল হোসেন চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক পদে মির্জা ছয়েফ উদ্দিন বেগ ও বিশ্বনাথ ভট্রাচার্য্য জয়লাভ করেছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে আবু নাসের মোঃ জাকারিয়া এবং পাঠাগার সম্পাদক পদে বিমলেন্দু সেন নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ জন। তারা হলেন— মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ফয়জুল করিম ময়ূন, মোঃ মগনু মিয়া, বিদ্যা প্রসাদ ভট্রাচার্য্য ও মোঃ দেলোয়ার হোসেন দেলবী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতিতে মোট ভোটার ছিলেন ৫৬ জন, যার মধ্যে ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪৩ জন সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন এবং ১২ জন অনলাইন বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নিলিমেষ ঘোষ এবং মোঃ এবাদুর রহমান।
মৌলভীবাজার প্রতিনিধি 


















