সিলেট ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
News Title :
মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির নতুন কমিটি: সভাপতি মকবুল, সম্পাদক ইমন‎ মুরগি ছিনতাই করে ফেঁসে গেলেন ছাত্রদল নেতা শাকিল, দল থেকে বহিষ্কার ‎টাঙ্গাইলের সকল ফিলিং স্টেশন গুলোতে সারাদেশের ন্যায় জ্বালানি তেল বিক্রিতে রেশনিং প্রত্যাহার‎ ‎প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‎লাখাইয়ে হাতকড়াসহ পালানো আসামি ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল ‎বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফরোজ মিয়া: বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা ‎টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদযাপন ‎সিলেটে র‍্যাবের অভিযান: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ৫ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

মুরগি ছিনতাই করে ফেঁসে গেলেন ছাত্রদল নেতা শাকিল, দল থেকে বহিষ্কার

মুরগি ছিনতাইকারী বহিস্কৃত ছাত্রদল নেতা শাকিল (ফাইল ছবি)

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামে প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিলকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎রবিবার (১৫ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
‎এ সিদ্ধান্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে প্রাণ কোম্পানির একটি গাড়ি থেকে শাকিল ফারহানের নেতৃত্বে মুরগি ছিনতাইয়ের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত গ্রহণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির নতুন কমিটি: সভাপতি মকবুল, সম্পাদক ইমন‎

মুরগি ছিনতাই করে ফেঁসে গেলেন ছাত্রদল নেতা শাকিল, দল থেকে বহিষ্কার

সময় ০২:০০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬