
বিশিষ্ট আলেম, লেখক, শিক্ষক ও সংগঠক মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরীর লিখা মানুষের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য বইটি প্রকাশিত হয়েছে। শনিবার দুপুরে লতিফিয়া কারী সোসাইটি বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর সুযোগ্য দৌহিত্র মাওলানা মুজতবা হাসান চৌধুরী গিলমান। লতিফিয়া কারী সোসাইটি’র সম্মানিত সভাপতি মাওলানা কাজী কাওছার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জয়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ তারিকুল ইসলাম, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্মকর্তা মাওলানা মোঃ আব্দুর রহিম, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড বিয়ানীবাজার এর সেক্রেটারি হাফিজ তাজুল ইসলাম সোসাইটি’র সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল বাছিত, উত্তর আকাখাজানা মাদরাসার সহ সুপার মাওলানা মোঃ রমিজ উদ্দিন, ইমামবাড়ী মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা আব্দুস সামাদ, বিয়ানীবাজার তালামীয সভাপতি জফরুল আলম, সোসাইটি সদস্য মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা কবির আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ।
অতিথিবৃন্দ বহুগ্রন্থ প্রণেতা তরুন এ লেখকের নতুন প্রকাশনা মানুষের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য বইটির বহুল প্রচার কামনা করেন। উল্লেখ্য যে, ইতিমধ্যে তার লিখিত বেশ কয়েকটি বই পাঠক সমাজে সমাদৃত হয়েছে।
বিয়ানীবাজার প্রতিনিধি। 


















