সিলেট ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
News Title :
হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা ৯০ হাজার টাকা ‎লাখাইয়ে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়েছে সংঘর্ষ মামলার আসামি ‎ড্যাবের আয়োজনে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল‎ টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত মাওলানা আল মাথহুরীর নতুন বইয়ের মোড়ক উন্মোচিত ‎​আল মদিনা শিশু একাডেমি: কেবি ওয়াকফ এস্টেটের উদ্যোগে পোশাক বিতরণ বিশ্বনাথে জামায়াতের উদ্যোগে ৫০০ অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ‎টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ ২৬ জন গ্রেপ্তার‎ ‎গোয়াইনঘাটে র‍্যাব-৯ এর অভিযান: মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার‎ ‎সিলেটে আজ দুই হেভিওয়েট মন্ত্রী: দিনভর ব্যস্ত কর্মসূচি ও ইফতার মাহফিলে অংশগ্রহণ‎

‎লাখাইয়ে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়েছে সংঘর্ষ মামলার আসামি

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি রুবেল চৌধুরীকে গ্রেপ্তারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল মোড়াকরি বাজারে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ তাকে আটক করে এবং হাতকড়া পরায়।

‎তবে একপর্যায়ে সুযোগ বুঝে রুবেল চৌধুরী হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎এ বিষয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী বলেন,সংঘর্ষ মামলার ওই আসামিকে গ্রেপ্তারের পর সে হাতকড়াসহ পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। খুব শিগগিরই তাকে আটক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা ৯০ হাজার টাকা

‎লাখাইয়ে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়েছে সংঘর্ষ মামলার আসামি

সময় ১১:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬