সিলেট ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
News Title :
হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা ৯০ হাজার টাকা ‎লাখাইয়ে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়েছে সংঘর্ষ মামলার আসামি ‎ড্যাবের আয়োজনে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল‎ টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত মাওলানা আল মাথহুরীর নতুন বইয়ের মোড়ক উন্মোচিত ‎​আল মদিনা শিশু একাডেমি: কেবি ওয়াকফ এস্টেটের উদ্যোগে পোশাক বিতরণ বিশ্বনাথে জামায়াতের উদ্যোগে ৫০০ অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ‎টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ ২৬ জন গ্রেপ্তার‎ ‎গোয়াইনঘাটে র‍্যাব-৯ এর অভিযান: মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার‎ ‎সিলেটে আজ দুই হেভিওয়েট মন্ত্রী: দিনভর ব্যস্ত কর্মসূচি ও ইফতার মাহফিলে অংশগ্রহণ‎

‎সিলেটে আজ দুই হেভিওয়েট মন্ত্রী: দিনভর ব্যস্ত কর্মসূচি ও ইফতার মাহফিলে অংশগ্রহণ‎

‎আজ শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় সফরে সিলেটে আসছেন সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী। দিনব্যাপী পৃথক কর্মসূচিতে অংশ নিতে সিলেটে পৌঁছাবেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। দুই মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

‎বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরের কর্মসূচি
‎বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যবিবরণী অনুযায়ী, খন্দকার আবদুল মুক্তাদীর সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে যাত্রা করে বেলা ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
‎তাঁর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে, দুপুর ২টায় শ্রমজীবী পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ। বিকাল ৪টায় জিন্দাবাজারের পুরান লেনে সিলেট ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়। বিকাল ৫টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আয়োজিত পুলিশ লাইন্সের দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ। বিকাল ৫টা (একই সময়ে) হোটেল নির্ভানা ইনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট আয়োজিত ইফতার মাহফিল অংশ গ্রহণ কথা রয়েছে। এবং সন্ধ্যায় ধোপাদিঘীর পাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ সমিতি সিলেটের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।
‎বানিজ্য মন্ত্রী রাত ৮টা ২০ মিনিটে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

‎অন্যদিকে, শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ বেলা পৌনে ১টায় বিমানযোগে সিলেটে এসে পৌঁছাবেন। তাঁর ব্যস্ত সূচির মধ্যে রয়েছে, দুপুর ২টায় নিজ সংসদীয় এলাকা (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) এর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতি বিষয়ক বিশেষ সভায় অংশগ্রহণ করবেন।
‎বিকাল ৫টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণের কথা রয়েছে। সরকারী কর্মসূচি শেষে আজ রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা ৯০ হাজার টাকা

‎সিলেটে আজ দুই হেভিওয়েট মন্ত্রী: দিনভর ব্যস্ত কর্মসূচি ও ইফতার মাহফিলে অংশগ্রহণ‎

সময় ১০:২৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬