সিলেট ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
News Title :
‎টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদযাপন ‎সিলেটে র‍্যাবের অভিযান: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ৫ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা ‎বিশ্বনাথে ভিজিএফ’র চাল পেলো দেড় হাজার পরিবার ‎সিলেটে নদীকৃত্য দিবস পালন: শিল্পীদের তুলিতে উঠে এলো ‘সুরমার দূষণ’‎ হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা ৯০ হাজার টাকা ‎লাখাইয়ে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়েছে সংঘর্ষ মামলার আসামি ‎ড্যাবের আয়োজনে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল‎ টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত মাওলানা আল মাথহুরীর নতুন বইয়ের মোড়ক উন্মোচিত

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দ

‎হবিগঞ্জে সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, জিরা ও ১০টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
‎বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি টহলদল। সকাল ছয়টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বালুর নিচে বস্তার ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।

‎একই দিনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্তবর্তী জাম্বুরাছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। এসব শাড়ির আনুমানিক সিজার মূল্য প্রায় ৩১ লাখ টাকা।
‎অন্যদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল ও চিমটিবিল বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

‎বিজিবি জানায়, জব্দ করা পণ্য ও গরুর মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে এসব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

‎৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
‎পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদযাপন

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দ

সময় ০২:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬