সিলেট ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
News Title :
‎ওসমানীনগরে পুকুর ঘাট থেকে বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-৯ ‎মানবিক উদ্যোগে আলোকিত ভবিষ্যৎ—গোরারাইয়ে শিক্ষার্থীদের পাশে প্রাক্তন ছাত্ররা‎ ‎বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় দুই তরুণের মৃত্যু ‎টাঙ্গাইলে র‍্যাবের জোড়া অভিযান: ১৪৫ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি আটক, অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ‎টাঙ্গাইল আড়ংয়ের সিকিউরিটি সুপারভাইজার গৌরাঙ্গের বিরুদ্ধে নারী কর্মীকে হয়রানি ও ঘুষের অভিযোগ! ওয়ার্ড কাউন্সিলর থেকে পূর্ণ মন্ত্রী: সিলেটের রাজনীতিতে আরিফুল হক চৌধুরীর ‘ম্যাজিক’ ‎সেরা সাংবাদিকতার স্বীকৃতি: প্রতিদিনের কাগজে গৌরবের ২২ ফেব্রুয়ারি ‎টাঙ্গাইলে জমকালো আয়োজনে ‘কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ সম্পন্ন‎ টাঙ্গাইল-৬: ধানের শীষের জয়, জামানত হারালেন ৫ প্রার্থী শ্যালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে সেতু গ্রেফতার।

‎শিব চতুর্দশী উপলক্ষে সুরমা শিব বাড়িতে দুই দিনব্যাপী নির্জলা উপবাস, পূজা ও স্নান সম্পন্ন

পূজামণ্ডপে প্রার্থনায় ব্যস্ত ভক্তবৃন্দরা

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সুরমা গ্রামে শিব চতুর্দশী উপলক্ষে সুরমা শিব বাড়িতে সনাতনী ধর্মালম্বীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী নির্জলা উপবাস, পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

‎গতকাল ১৫ ও আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার রাত থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত) তিথি অনুযায়ী ভক্তরা ভগবান শিবকে দুধ ও জল দিয়ে পবিত্র স্নান করান এবং গভীর ভক্তি ও আস্থার সঙ্গে নির্জলা উপবাস পালন করেন।
‎মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা তিথি লগ্নে উপবাস শুরু করে প্রথম থেকে চতুর্থ প্রহর পর্যন্ত পূজা-অর্চনা সম্পন্ন করেন।
‎রাত্রি জাগরণ, জপ ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা জানান, দীর্ঘ সময় উপবাস ও জাগরণ সত্ত্বেও তারা শরীর ও মনে কোনো কষ্ট অনুভব করেননি। বরং গভীর রাতে নির্জনে পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে তারা স্বর্গীয় প্রশান্তি অনুভব করেছেন এবং আত্মার সঙ্গে পরমাত্মার এক গভীর সংযোগ স্থাপিত হয়েছে বলে মনে করেন।

‎এ বিষয়ে খুলনা জজ কোর্টের সনাতনী আইনজীবী অ্যাডভোকেট অনুপমা সরকার (উমা) সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতি ব্যক্ত করেন।
‎এসময় মাধবপুর উপজেলার সনাতনী ধর্মালম্বী সমাজের সন্ধ্যা রাণী সরকার,শিল্পী রাণী বিশ্বাসসহ অসংখ্য মা-বাবা ও বোনেরা ভগবান শিবের কাছে সবার শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনা করেন।
‎তারা জানান, পৃথিবীর সকল সনাতনী সমাজ এই পবিত্র ব্রত নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ওসমানীনগরে পুকুর ঘাট থেকে বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-৯

‎শিব চতুর্দশী উপলক্ষে সুরমা শিব বাড়িতে দুই দিনব্যাপী নির্জলা উপবাস, পূজা ও স্নান সম্পন্ন

সময় ১২:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬