সিলেট ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
News Title :
‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত, সংগঠন শক্তিশালীকরণে বিভিন্ন দিকনির্দেশনা‎ শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন,সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু‎ ‎প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ, উন্নায়ন প্রত্যাশায় জেলাবাসী যমুনার ভাঙনে ভূঞাপুরে চরম সংকট আতঙ্কে নদীপাড়ের হাজারো মানুষ হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজের চার দিন পর ব্যক্তির মরদেহ উদ্ধার‎ ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উৎসবের জনপদ মৌলভীবাজার, পৌঁছেছে ‘লাল-সবুজ’ বাস‎ ‎জামালপুরে ব্র্যাক কর্তৃক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হবিগঞ্জে শরীরে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজাসহ যুবক আটক

‎দক্ষিণ সুরমায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশের অভিযানে উদ্ধারকৃত ৩০ পিস ইয়াবা।

‎সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ গতকাল রাতে এক বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোঃ নজরুল ইসলাম (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

‎মঙ্গলবার ২৯ জুলাই রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ ক্বীন ব্রীজ সংলগ্ন মেরিডিয়ান ড্রাইভিং স্কুলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মোঃ নজরুল ইসলামকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম সিলেটের গোয়াইনঘাট থানার মনাইকান্দি, মাতুরতল গ্রামের মোঃ নুরুল ইসলাম ও ছাদেকা বেগমের ছেলে। বর্তমানে সে দক্ষিণ সুরমার রায়ের গ্রাম, মাখন মিয়ার বাসায় বসবাস করে আসছিল।

‎এই ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১১। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

‎দক্ষিণ সুরমায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সময় ০১:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫