সিলেট ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎ বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা

৩০ লিটার চোলাইমদসহ এক ব্যক্তি এয়ারপোর্ট থানা পুলিশের হাতে গ্রেফতার

৩০ লিটার চোলাইমদ সহ আটক প্রতি রায় ।

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ আজ দুপুরে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম প্রতি রায় (৪০)। তিনি লাক্কাতুরা চা বাগানের (সাঁওতালপাড়া) বাসিন্দা।
‎পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারস্থ বিষহরি ও দুর্গাবাড়ির সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন। এ সময় প্রতি রায়কে একটি সাদা প্লাস্টিকের চটের বস্তা কাঁধে নিয়ে রাস্তা পার হতে দেখে পুলিশের সন্দেহ হয়।
‎পরে তাকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার হেফাজতে থাকা সাদা প্লাস্টিকের চটের বস্তার ভেতর থেকে ১৫টি প্লাস্টিকের বোতলে মোট ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
‎এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ২৪(খ) উপধারায় একটি মামলা (মামলা নং-১১, তারিখ-১৬/০৭/২০২৫খ্রিঃ) রুজু করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎

৩০ লিটার চোলাইমদসহ এক ব্যক্তি এয়ারপোর্ট থানা পুলিশের হাতে গ্রেফতার

সময় ০১:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫