সিলেট ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
News Title :
‎সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের মুলহোতা আটক। ‎বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধ: ভাইদের আহত প্রবাসীর মৃত্যু, ভাই ও ভাবি গ্রেপ্তার‎ ‎বানিয়াচংয়ে অকাল বন্যায় ডুবছে কৃষকের স্বপ্ন: ফসল রক্ষায় লড়ছেন দিশেহারা কৃষক ‎সিলেটে ও সুনামগঞ্জে র‍্যাব-বিআরটিএ’র যৌথ অভিযান: ১১ চালককে জরিমানা, ৭টি সিএনজি জব্দ‎ ‎বাডসের বৈশাখী উৎসবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকঃ‎আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য জামালপুরে গ্রিন বিজনেস মডেলে ভুট্টা চাষের ফসল চাষ প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত প্রতিটি উপজেলায় হবে ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’: শিক্ষামন্ত্রী ‎ছাতকে বিজ্ঞান মেলা উদ্বোধন,ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর মেলা প্রাঙ্গণ।‎ সিলেটে অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়কারী ‘হানিট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার জুড়ীতে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপিত

অ্যান্ডারসনের রেকর্ড: ১০ বছর ২৮২ দিন পর টি-টোয়েন্টিতে ফিরেও রেকর্ড নয়!

৩৯৩৫ দিন! বছরে হিসাব করলে ১০ বছর ২৮২ দিন। এত দিন পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিরেছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসার প্রত্যাবর্তনটা রাঙিয়েছেন নিজের সেরা বোলিং দিয়েই।

রবিবার ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে ডারহামের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে বোলিং ওপেন করেন অ্যান্ডারসন। ৪২ বছর বয়সী এই পেসার ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট, যা টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে তার সেরা বোলিং ছিল ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট। এই রোববারের ম্যাচের আগে টি-টোয়েন্টিতে খেলা ৪৪ ম্যাচে সেটাই ছিল অ্যান্ডারসনের একমাত্র ৩ উইকেটের কীর্তি।

অ্যান্ডারসনের রেকর্ড, আবার রেকর্ডও নয়

১০ বছর ২৮২ দিন পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিরে অ্যান্ডারসন একটি রেকর্ডও গড়েছেন। টেস্ট খেলা বোলারদের মধ্যে সবচেয়ে বেশি দিন পর টি-টোয়েন্টিতে ফেরার রেকর্ড এখন তার দখলে। তিনি ভেঙেছেন আরেক ইংলিশ ক্রিকেটার আমজাদ খানের রেকর্ড। আমজাদ ২০০৯ সালে ইংল্যান্ডের হয়ে তার একমাত্র টেস্টটি খেলেছিলেন। একই বছর তিনি একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছিলেন।

২০১২ সালে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলার পর ৯ বছর ৫১ দিন এই ফরম্যাটে কোনো ম্যাচ খেলেননি আমজাদ। ২০২১ সালে ৪১ বছর বয়সে তিনি ডেনমার্কের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন এবং মোট ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন।

টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি দিন পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ফেরার রেকর্ড গড়লেও, জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের রেকর্ডে অনেক পেছনেই থাকবেন (যদি তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতেন)। কারণ তিনি শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০০৯ সালে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের মুলহোতা আটক।

অ্যান্ডারসনের রেকর্ড: ১০ বছর ২৮২ দিন পর টি-টোয়েন্টিতে ফিরেও রেকর্ড নয়!

সময় ০৮:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫