সিলেট ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা মাছুমের রিমান্ড মঞ্জুর: অপর আসামি জালাল পলাতক‎

রিমান্ডে মাছুম ——————-পলাতক জালাল।

মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলিং করে চাঁদা আদায়ের সময় গত ২২ সেপ্টেম্বর চাঁদার টাকাসহ পুলিশের হাতে গ্রেফতার হন যুবলীগ নেতা মাছুম আহমদ (৩৪)।
‎সোমবার (২৯ সেপ্টেম্বর ) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজারের ৬ নং আমল গ্রহণকারী আদালত চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা প্রধান আসামি মাছুম আহমদের রিমান্ড মঞ্জুর করেন।
‎বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার এস আই ইউ এম ইমন।
‎তবে চাঁদাবাজির মামলার ২ নং আসামি জালালুর এখনো পলাতক রয়েছেন।

‎মাছুম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর (আঞ্জুরী কোনা) গ্রামের বাসিন্দা। চাঁদাবাজির ঘটনায় জুড়ী শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাছিত বাদী হয়ে সম্মানহানির ভয় দেখিয়ে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে দুইজনকে আসামি করে জুড়ী থানায় মামলা দায়ের করেছেন।
‎মামলার অপর আসামি হলেন, পশ্চিম জুড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে জালালুর রহমান (৩০)।

‎স্থানীয় সূত্র জানায়, মাছুম এক সময় পেশাদার সিএনজি চালক হিসেবে কাজ করতেন।
‎পরে এক নেতার সুবাদে রাজনীতিতে যুক্ত হয়ে যুবলীগের ওয়ার্ড সভাপতি পদ লাভ করেন মাছুম। যুবলীগ নেতা হওয়ার পর মাছুম বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, অনিয়ম ও সরকারি সুবিধা আদায়ে সক্রিয় হয়ে ওঠেন।

‎এছাড়া মাধ্যমিক পাস না করেও দেশের বেসরকারি একটি টেলিভিশন এশিয়ান টিভির স্থানীয় প্রতিনিধি হিসেবে নিয়োগ ভাগিয়ে নেন মাছুম।
‎এশিয়ান টিভির প্রতিনিধি হওয়ার পর থেকে সে আরো বেপোরোয়া হয়ে সরকারি অফিস, প্রাথমিক বিদ্যালয়সহ নানা অফিসে বেপোরোয়া চাঁদাবাজি শুরু করে।
‎মাছুম ও জালালুরের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা সহ সাধারণ মানুষ। তার গ্রেফতারের পর পুরো উপজেলার মানুষ স্বস্তি প্রকাশ করেন।

‎এছাড়া চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া সিএনজি মাছুম ও চাঁদাবাজি মামলার অপর আসামি জালালুরের বিরুদ্ধে জুড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে উপজেলা নিবার্হী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। 

‎রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার এসআই ইউ এম ইমন বলেন, এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনসহ আসামির জব্দকৃত মোবাইলে আরো চাঁদাবাজির আলামত থাকতে পারে মূলত এজন্যই তাকে রিমান্ডে আনা হয়েছে।
‎এসময় তিনি আরো বলেন, চাঁদাবাজির মামলার ২ নং আসামি জালালুরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা মাছুমের রিমান্ড মঞ্জুর: অপর আসামি জালাল পলাতক‎

সময় ১১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫