সিলেট ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
"আমি কন্যাশিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"

সিলেটের জৈন্তাপুরে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস

‎

‎

‎

‎

‎

‎সারাদেশের মতো সিলেটের জৈন্তাপুর উপজেলায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।

‎দিবসটি উপলক্ষে ৮ অক্টোবর বুধবার উপজেলা মিলনাতনে (মিলনায়তনে) এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জর্জ মিত্র চাকমা বলেন, এবারের প্রতিপাদ্য ‘আমি কন্যাশিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ অত্যন্ত সময়োপযোগী।

‎

‎তিনি উল্লেখ করেন, এই প্রতিপাদ্যটি আমাদের কন্যাশিশুদের বিকাশের ইতিবাচক দিকগুলোকেই ইঙ্গিত করে। এর মূল তাৎপর্য হলো, কন্যাশিশুদের আত্মমর্যাদা, দক্ষতা, সাহসিকতা ও নেতৃত্বে উদ্বুদ্ধ করা এবং তাদের বিকাশের জন্য একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ তৈরি করা।

‎

‎তিনি আরও জোর দিয়ে বলেন, “কন্যাশিশুরা এখন আর বোঝা নয়। তারা প্রমাণ করেছে- সুযোগ পেলে তারাও দক্ষ, যোগ্য ও নেতৃত্বে সক্ষম হয়ে উঠতে পারে।” জর্জ মিত্র চাকমা সবাইকে মনে করিয়ে দেন, “ভুলে গেলে চলবে না, একজন নারী এক মানবসম্পদ, আর কন্যাশিশুরা সেই সম্পদের অঙ্কুর।”

‎

‎উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদ হোসেন, তথ্য আপা, এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক।

‎

‎আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

"আমি কন্যাশিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"

সিলেটের জৈন্তাপুরে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস

সময় ১০:২০:২০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫