সিলেট ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎নবীগঞ্জে আত্মহত্যা ও দাঙ্গা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা‎

‎প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

হবিগঞ্জের নবীগঞ্জে আত্মহত্যা নয়, বাঁচতে শিখি — দাঙ্গা নয়, সম্প্রীতি গড়ি শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্মহত্যা ও দাঙ্গা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এই ব্যতিক্রমধর্মী সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার ও পরিচালনা করেন করেন কলেজের সহকারী অধ্যাপক ফাতেমা মোতালেব।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান।স্মাইল প্রজেক্ট, সুইস কন্টাক্ট-এর সিনিয়র অফিসার আব্দুল কাদের।

উপস্থিত স্কুলের ছাত্র-ছাত্রীরা।

‎সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের গভার্নিং বডির সদস্য মোঃ রোমান মিয়া, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক জিয়াউর রহমান মীর, প্রভাষক জন্টু চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম, সহকারী শিক্ষক রানু কান্তি দাস, সহকারী শিক্ষক আবু শাহীন প্রমুখ।

‎বক্তারা আত্মহত্যা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে দাঙ্গা ও হিংসা প্রতিরোধে সম্প্রীতির চর্চা বাড়ানোর আহ্বান জানান।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, “উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে, যাতে শিক্ষার্থীরা জীবনবোধ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়।”

‎উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা প্রশাসনের এ কার্যক্রমের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎নবীগঞ্জে আত্মহত্যা ও দাঙ্গা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা‎

সময় ১০:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫