সিলেট ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, প্রতিবাদে তিনি সাংবাদিকদের মুখোমুখি

আজ দুপুরে সদর রোডের বাসায় সাংবাদিকদের সাথে কথা বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

‎টাঙ্গাইল জেলা সদরে অবস্থিত বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
‎এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তিনি কোনোদিন সংঘাতে বিশ্বাস করেন না।
‎সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণেই কি এই হামলা হয়েছে? জবাবে কাদের সিদ্দিকী দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি যতদিন বেঁচে থাকব, ততদিন মুক্তিযুদ্ধের পক্ষেই কথা বলব। আমাকে কেউ থামাতে পারবে না।” তিনি আরও বলেন, যারা এই হামলা চালিয়েছে, তাদেরকেই জিজ্ঞেস করা উচিত কেন তারা এই কাজ করেছে।

‎হামলার বিষয়ে তিনি আরও বলেন, “আমি না দেখে কারও কথা বিশ্বাস করি না। চিলে কান নিয়ে গেলে চিলের পেছনে না ছুটে আগে দেখব আমার কান আছে কিনা।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি আমার বাড়ি ধ্বংস করে বাংলাদেশের উপকার হয়, তাহলে পুরো বাড়ি ভেঙে ফেললেও আমি কিছু বলব না।” তিনি আরও বলেন, “লড়াই ছাড়া কোনো মুক্তি নাই” এবং মানুষের পাশে দাঁড়াতে হলে অনেক কষ্ট ও লাঞ্ছনা সহ্য করতে হয়।

দেশের বর্তমান অবস্থা ভালো নয় উল্লেখ করে তিনি সাংবাদিকদের দেশের পক্ষে লেখার আহ্বান জানান।
‎টাঙ্গাইলকে একটি ঐতিহাসিক জেলা উল্লেখ করে তিনি বলেন, এই জেলা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শামসুল হকের মতো মহান ব্যক্তিরা এই জেলায় জন্মেছিলেন। তিনি সাংবাদিকদের তাদের সম্পর্কে লেখার অনুরোধ জানান। তিনি বলেন, শাহজাহান সিরাজ ও লতিফ সিদ্দিকীর কথা লেখার গুরুত্ব অনেক।

‎তিনি বলেন, “আমার কথা না লিখলেও চলবে, তবে যে কজন জীবিত আছেন, এরা চলে গেলে টাঙ্গাইলের পক্ষে কথা বলার মানুষ থাকবে না।” তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির আয়না এবং চতুর্থ স্তম্ভ।
‎তিনি তার বক্তব্য শুনে তা প্রচার করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য- গত রাতে বঙ্গবীর কাদের সিদ্দিকী সদর রোডের বাসায় একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে দুটি গাড়ীর গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির সামনের বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

‎টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, প্রতিবাদে তিনি সাংবাদিকদের মুখোমুখি

সময় ০১:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫