সিলেট ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎আটলিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করছেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

আজ ১২ রবিউল আউয়াল, মানবজাতির মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন। এই দিনটি মুসলিম উম্মাহর কাছে একইসাথে আনন্দ ও শোকের, কারণ এই দিনেই তিনি ইন্তেকাল করেন। মহানবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং তাঁর আগমনের মাধ্যমে পৃথিবী থেকে দূর হয় অজ্ঞতা ও কুসংস্কারের অন্ধকার। তিনি মানবজাতিকে সত্য, ন্যায়, সাম্য এবং শান্তির পথে আহ্বান জানান।

‎দিবসটির তাৎপর্য তুলে ধরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আটলিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনের মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব ফারুক আহমেদ, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নমিতা রাণী দাস, সহকারী শিক্ষক মুস্তাক আহমেদ, রাজিয়া বেগম, হোসনেআরা বেগম, ফারজানা আক্তার ইভা, অনলাইন সিলেট-এর গোয়াইনঘাট প্রতিনিধি ও আসক ফাউন্ডেশনের সিলেট জেলা কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল আহমেদ, এবং এমএলএসএস রঞ্জু কুমার দেব।

‎সাবেক প্রধান শিক্ষক ফারুক আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “আমরা যদি মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শকে অনুসরণ করি, তবেই সমাজে প্রকৃত শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর জন্মদিনে আমাদের অঙ্গীকার হোক—নবীর জীবনাদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করা।”

‎বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নমিতা রাণী দাস দিনটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে মূল্যবান বক্তব্য দেন। পরিশেষে, শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎আটলিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সময় ০৫:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫