সিলেট ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১ হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন
‎চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ...

আহত শাহাঙ্গীরের পরিবারের করুণ পরিণতি: স্ত্রীর মৃত্যু, স্বামী-সন্তান যন্ত্রণায় কাতরাচ্ছে

‎চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে বার্ণ ইউনিটে জীবন মরণের সন্ধিক্ষণে শাহাঙ্গীরের পরিবার। আজ না ফেরার দেশে চলে গেল স্ত্রী নাজিরা।

‎গত ২৫শে আগস্ট রাতে চট্টগ্রামের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নোয়াপাড়া মহল্লার বাসিন্দা শাহাঙ্গীর মিয়া (২৮), তার স্ত্রী নাজিরা বেগম (২৫) এবং আড়াই বছরের শিশু পুত্র গুরুতর আহত হন। তাদের দীর্ঘ পাঁচ-ছয় বছরের চট্টগ্রাম জীবন এই ভয়াবহ দুর্ঘটনায় এক নিমেষে দুঃস্বপ্নে পরিণত হয়।

‎স্থানীয়দের সহায়তায় তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুত ঢাকা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

‎আহত শাহাঙ্গীরকে হাসপাতালের পঞ্চম তলায় এবং তার স্ত্রী ও সন্তানকে দ্বিতীয় তলায় ভর্তি করা হয়।

‎দীর্ঘ এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ৩০শে আগস্ট নাজিরা বেগম মারা যান। তার মৃত্যুতে স্বামী ও ছোট্ট সন্তানের যন্ত্রণার ভার আরও বেড়ে যায়। বর্তমানে তারা দুজনেই ঢাকা বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

‎নাজিরা বেগমের মরদেহ তার নানার বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

‎এই কঠিন সময়ে অনেকেই এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। মানবতা এবং সংহতির এই দৃষ্টান্ত সত্যিই প্রশংসার দাবিদার।

‎যদি আপনিও এই বিপন্ন পরিবারকে সাহায্য করতে চান, তাহলে শাহাঙ্গীর মিয়ার ভাইয়ের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন: ০১৭১৮-৪০২৫৪৮

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১

‎চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ...

আহত শাহাঙ্গীরের পরিবারের করুণ পরিণতি: স্ত্রীর মৃত্যু, স্বামী-সন্তান যন্ত্রণায় কাতরাচ্ছে

সময় ১১:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫