সিলেট ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

লাখাই বামৈ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে দেরিতে আসার অভিযোগ। 

বামৈ ভূমি অফিস, দরজা খোলা থাকলেও নেই কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি।

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ভূমি অফিসের তহশীলদার এবং অফিস সহায়কের বিরুদ্ধে দেরিতে কর্মস্থলে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি, ২৭শে আগস্ট বুধবার সকালে অফিস চলাকালীন সময়েও তাদের অনুপস্থিতি দেখা যায়।

এই সময়, তহশীলদার কৃপেস চন্দ্র গোপ এবং অফিস সহায়ক জামাল মিয়ার পরিবর্তে একজন অবসরপ্রাপ্ত পিয়নকে কাজ করতে দেখে স্থানীয়দের ক্ষোভ আরও বেড়ে যায়। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি কীভাবে একটি সরকারি অফিসে কাজ করতে পারেন।
একজন স্থানীয় গণমাধ্যমকর্মী এই অনিয়ম নিয়ে ফেসবুকে লাইভ করেন এবং জানান যে এই ঘটনা নতুন নয়, প্রায় প্রতিদিনই কর্মকর্তারা দেরিতে আসেন।
এ বিষয়ে তহশীলদার কৃপেস চন্দ্র গোপ দেরিতে আসার কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে তিনি সাড়ে ১০টার পর অফিসে এসেছেন।

অবসরপ্রাপ্ত পিয়ন গিয়াস উদ্দিনের বিষয়ে তিনি বলেন, গিয়াস উদ্দিন মাঝে মাঝে অফিসের কাজে সহায়তা করেন।
লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ এই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাখাই বামৈ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে দেরিতে আসার অভিযোগ। 

সময় ১২:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫