সিলেট ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

মাধবপুরে মাদ্রাসা ছাত্র খুন: সহপাঠী আটক

নিহত রাফি লাশ মাদ্রাসার পাশে কচুখেতে পায় পুলিশ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক মাদ্রাসা ছাত্র তার আরেক সহপাঠীর হাতে খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ১২ বছর বয়সী ছাত্রকে আটক করেছে পুলিশ।
নিহত ছাত্রের নাম আশরাফুল ইসলাম রাফি (৯)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত ছাত্র, রবিন (১২), মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।
ঘটনাটি মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়ার ইটাখোলা আলহাজ্ব ইয়াসমিন ফয়সাল হাফিজিয়া মাদ্রাসায় ঘটে। স্থানীয়রা জানান, রবিন তার সহপাঠী রাফিকে ছুরিকাঘাত করে হত্যা করে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটকের পর রবিনই পুলিশের কাছে রাফির লাশের অবস্থান জানায়। রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাফির মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, রবিন বর্তমানে পুলিশ হেফাজতে আছে। নিহত রাফির লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাধবপুরে মাদ্রাসা ছাত্র খুন: সহপাঠী আটক

সময় ০৬:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫