সিলেট ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা বালাগঞ্জে ছাত্রীকে অপহরণের অভিযোগ, অভিযুক্তদের পুলিশে সোপর্দ হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎
বিশ্ব নবী কে কটুক্তি প্রতিবাদে...

বানিয়াচংয়ে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও অপরাধীর বিচার দাবি

হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন অনুষ্ঠিত।

‎বানিয়াচংয়ে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে এবং ইসলাম ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে হবিগঞ্জের বানিয়াচংয়ে মানববন্ধন করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। গতকাল সেনপাড়া, আচার্য্য পাড়া এবং রঘুচৌধুরী পাড়ার শান্তিপ্রিয় সনাতন ধর্মাবলম্বীরা এই মানববন্ধনের আয়োজন করেন।
‎মানববন্ধন থেকে এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত পাপন গোপ সহ যারাই জড়িত আছে তাদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
‎এছাড়াও বানিয়াচং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব দেব এবং সাধারণ সম্পাদক নুপুর কুমার দেব এক বিবৃতিতে তাদের অবস্থান স্পষ্ট করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পাশাপাশি তারা বানিয়াচংয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
‎রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ও বানিয়াচংয়ের জয় কালীবাড়ির উপদেষ্টা সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক  তপন কুমার বিশ্বাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “যারা এই ঘৃণ্য কাজটি করেছে, আমরা তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
‎তিনি আরও বলেন, এই ঘটনার সুযোগ নিয়ে কেউ যেন বানিয়াচংয়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা না করে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য তিনি বানিয়াচংয়ের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে ফেসবুক বিবৃতি প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা

বিশ্ব নবী কে কটুক্তি প্রতিবাদে...

বানিয়াচংয়ে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও অপরাধীর বিচার দাবি

সময় ১২:১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫