সিলেট ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেট নগরীর রায়নগরে প্রবাসীর বাসায় আগুন।

ছবি- প্রতীকী।

‎সিলেট নগরীর রায়নগরে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। সময়মতো ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোয় আগুন আশেপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পেয়েছে।

‎জানা গেছে, রায়নগর এলাকার একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় প্রবাসী পরিবারের সদস্যরা বসবাস করেন। সকালে গ্যাসের চুলা থেকে ধোঁয়া বের হতে দেখে ৩য় তলার বাসিন্দা সিনিয়র সহকারী সচিব সোনিয়া সুলতানা ফায়ার সার্ভিসের ফোন করেন। মুহূর্তেই আগুন পুরো ২য় তলায় ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্র পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে সূত্রপাত বলে মনে করা হচ্ছে।

আগুনে বাসার সব কিছু পুড়ে গেছে।

‎ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই ফ্ল্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবাসী পরিবারের একজন সদস্যের দাবী এই আগুনে প্রায় ৪০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে তিনি গণমাধ্যমে জানান।

সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছাতে না পারলে আগুন আশপাশের অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

‎এই ঘটনায় স্থানীয় প্রশাসন অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেট নগরীর রায়নগরে প্রবাসীর বাসায় আগুন।

সময় ০১:৪৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫