সিলেট ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

আজমিরীগঞ্জে সাংবাদিক ও প্রভাষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, এলাকায় বাড়ছে উদ্বেগ

চুলার চিমনি ভেঙে ঘরে প্রবেশ করে চোরের দল।

‎হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামে সাংবাদিক ও প্রভাষক জসিম উদ্দিনের গ্রামের বাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে জনশূন্য বাড়িতে চোরের দল হানা দিয়ে প্রায় ৫০ হাজার টাকার মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
‎চোরের দল বাড়ির চিমনির চুলার প্লেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দুটি সিলিং ফ্যান, একটি পানির মোটর, দামি হাঁড়িপাতিল, সিরামিকের তৈজসপত্র এবং একটি ওয়ারড্রোব ভেঙে মূল্যবান জামাকাপড়সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়।
‎সাংবাদিক জসিম উদ্দিন জানান, চুরির ফলে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
‎এলাকাবাসী জানান, গ্রামে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে চুরি হচ্ছে। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সর্দার বা গণ্যমান্য ব্যক্তিরা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীর প্রশ্ন, এভাবে কি চুরি চলতেই থাকবে, নাকি এর কোনো সমাধান হবে?
‎এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে এসব চুরির ঘটনা বন্ধ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার এবং
‎এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আজমিরীগঞ্জে সাংবাদিক ও প্রভাষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, এলাকায় বাড়ছে উদ্বেগ

সময় ০১:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫