সিলেট ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
News Title :
জামালপুরের দেওয়ানগঞ্জে ১৬ দিনব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি শুরু‎ সম্প্রীতির বন্ধনে দুই দিনব্যাপী মণিপুরি মহারাসলীলা উৎসবের পর্দা নামল‎ ‎সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ভাই-ছেলেসহ আটক ৪ ‎জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবার ‎অবরুদ্ধ ৫০-৬০ পরিবার, সরেজমিনে তদন্তের নির্দেশ দিলে রাস্তা অবমুক্ত হয়নি! ‎বালাগঞ্জে মোবাইল কোর্টে, ১০ মামলায় ৬ হাজার ৩০০ টাকা জরিমানা ‎সিলেটে শব্দ ও বায়ুদূষণের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৭ ট্রাকচালককে জরিমানা ‎হযরত মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ (রহ.)-এর জীবন ও দর্শন নিয়ে বইমেলায় আসছে জুনাইদ চৌধুরীর গ্রন্থ ‎কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা‎ ‎বালাগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৬ দিনব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি শুরু‎

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৬ দিনব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার ২৫ নভেম্বর উপজেলার চিকাজানী ইউনিয়নের বড়খাল এলাকায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎‘নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়বিচার নিশ্চিত করি; ভুক্তভোগীদের সুরক্ষা দিই, অপরাধীদের শাস্তি নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) সহায়তায় পরিচালিত ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়েছে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য পরিবার, সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেসমিন প্রকল্পের ভারপ্রাপ্ত সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সরকার। তিনি বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নারী ও কিশোরীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের জেডিসিসিও মনোয়ারা পারভীন।

র‍্যালি ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা, উৎপাদক দলের (পিজি) সদস্য এবং কিশোরী ক্লাবের সদস্যসহ প্রায় ১০০ জন অংশ নেন। বক্তারা নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা, সমান অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎উল্লেখ্য, প্রতি বছর ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী এই প্রচারাভিযান পালিত হয়। নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সচেতনতা তৈরি, প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার এবং ভুক্তভোগীদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৬ দিনব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি শুরু‎

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৬ দিনব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি শুরু‎

সময় ০৮:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬