সিলেট ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
News Title :
সম্প্রীতির বন্ধনে দুই দিনব্যাপী মণিপুরি মহারাসলীলা উৎসবের পর্দা নামল‎ ‎সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ভাই-ছেলেসহ আটক ৪ ‎জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবার ‎অবরুদ্ধ ৫০-৬০ পরিবার, সরেজমিনে তদন্তের নির্দেশ দিলে রাস্তা অবমুক্ত হয়নি! ‎বালাগঞ্জে মোবাইল কোর্টে, ১০ মামলায় ৬ হাজার ৩০০ টাকা জরিমানা ‎সিলেটে শব্দ ও বায়ুদূষণের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৭ ট্রাকচালককে জরিমানা ‎হযরত মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ (রহ.)-এর জীবন ও দর্শন নিয়ে বইমেলায় আসছে জুনাইদ চৌধুরীর গ্রন্থ ‎কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা‎ ‎বালাগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ পিস ম্যাট্রেস উপহার

‎সিলেটে শব্দ ও বায়ুদূষণের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৭ ট্রাকচালককে জরিমানা

সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় শব্দ ও বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৭টি ট্রাকের চালককে ১২ হাজার টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী ও পরিবেশ অধিদপ্তর।
‎
‎মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সদর কোম্পানী, সিলেট এবং পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, সিলেটের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় বিভিন্ন ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর সংশ্লিষ্ট ধারায় ১৭ জন ট্রাকচালককে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনা দণ্ডনীয় অপরাধ। এসব আইন অমান্য করলে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
‎
‎জনস্বার্থে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সম্প্রীতির বন্ধনে দুই দিনব্যাপী মণিপুরি মহারাসলীলা উৎসবের পর্দা নামল‎

‎সিলেটে শব্দ ও বায়ুদূষণের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৭ ট্রাকচালককে জরিমানা

সময় ০৯:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬