
সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, দণ্ডবিধি, ১৮৬০ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০২৫-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন অপরাধে ১০টি পৃথক মামলায় মোট ৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বালাগঞ্জ প্রতিনিধি 


















