সিলেট ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত‎ দ্য মুসলিম টাইমসের বানিয়াচং প্রতিনিধি নিয়োগ পেলেন শিব্বির আহমদ আরজু ‎শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ ও সড়ক নেই, দুর্ভোগে ১০ হাজার মানুষ ‎বানিয়াচং আদর্শ বাজারে পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা বুথ উদ্বোধন ‎মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ১লাখ টাকা জরিমানা ‎ডিপ্লোমা করার পর একটি শিক্ষার্থীও বেকার থাকবেন না: জাহেদুর রহমান ‎জামালপুরের লক্ষ্মীরচরে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎পূর্ব জাফলংয়ে নির্বাচনী মেরুকরণ, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ‎ধোপাগুল পয়েন্টে ৬৫ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেপ্তার

‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের মৌহাডাংগা দক্ষিণপাড়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার ৯ নভেম্বর মৌহাডাংগা দক্ষিণপাড়ায় শামছুদ্দিন সাহেবের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাকিম।
‎পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সালাম। সভাপতির উদ্বোধনী বক্তব্যের পর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

‎শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা,সেইফগার্ড পলিসি ও দূর্নীতি নিয়ে আলোচনা করেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা। উক্ত সভায় উপজেলা কৃষি অফিসার, উপ-সহকারী কৃষি অফিসার, জেসমিন প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট, M&E অফিসার, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার,উৎপাদক দলের সদস্য, ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি মার্কেট এজেন্ট, নারী উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
‎
‎অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)-এর অর্থায়নে ‘Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)’ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
‎
‎কেন্দুয়া ইউনিয়নের নারী কৃষাণীরা শিশু সন্তানদের সঙ্গে নিয়ে ফসল রোপণ, পরিচর্যা ও উত্তোলনসহ বিভিন্ন কৃষিকাজে মাঠে যান। এ সময় শিশুদের নিরাপদ লালন-পালন ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কর্মজীবী এসব মায়ের কৃষিকাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎
‎সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, বর্তমান সময়ে কর্মজীবী মায়েদের জন্য ফসল চাষাবাদের শুরু থেকে শিশুদের নিরাপদ পরিবেশে রেখে কাজ করার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে শিশু পরিচর্যা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক পরিচর্যার গুরুত্ব অপরিসীম।
‎
‎প্রধান আলোচক উপজেলা কৃষি অফিসার মো: এমদাদুল হক বলেন, একটি মানসম্মত শিশু পরিচর্যা কেন্দ্রে প্রশিক্ষিত সেবিকা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, পুষ্টিকর খাদ্য ও নিরাপদ অবকাঠামো নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের জন্য খেলনা সামগ্রী ও টেলিভিশনসহ বিনোদনের ব্যবস্থা রাখতে হবে। তিনি শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা, রেজিস্টার সংরক্ষণ, স্থান নির্বাচন, মনিটরিং ও পরিচালনা পদ্ধতি এবং সরকারি-বেসরকারি সহযোগিতার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
‎
‎উপ-সহকারী কৃষি অফিসার পলি খাতুন বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের মতো সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য GESMIN প্রকল্পকে ধন্যবাদ জানাই।
‎
‎জেসমিন প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট পরিমল সরকার বলেন, দ্রুত সময়ের মধ্যে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, কমিউনিটিতে কতজন শিশু সন্তানসহ কর্মজীবী নারী কৃষাণী মাঠে কাজ করেন, তা নিরূপণে একটি সমীক্ষা পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে কেন্দুয়া ইউনিয়নে এ সমীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইউনিয়ন পরিষদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
‎
‎GESMIN প্রকল্পের M&E অফিসার বলেন, “শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের জন্য সুষ্ঠু পরিকল্পনা ও সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও জানান, সকলের মতামতের ভিত্তিতে চলতি নভেম্বর মাসের মধ্যে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যাদের মাধ্যমে শিশু পরিচর্যা কেন্দ্র বাস্তবায়িত হবে।
‎
‎মো. রাশেদুল ইসলাম বলেন-শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে নারী কৃষাণীদের সংখ্যা নিরূপণ, উপযুক্ত স্থান নির্বাচন এবং স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
‎
‎সভাটি সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মাসুদ রানা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

সময় ১০:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬