সিলেট ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত‎ দ্য মুসলিম টাইমসের বানিয়াচং প্রতিনিধি নিয়োগ পেলেন শিব্বির আহমদ আরজু ‎শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ ও সড়ক নেই, দুর্ভোগে ১০ হাজার মানুষ ‎বানিয়াচং আদর্শ বাজারে পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা বুথ উদ্বোধন ‎মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ১লাখ টাকা জরিমানা ‎ডিপ্লোমা করার পর একটি শিক্ষার্থীও বেকার থাকবেন না: জাহেদুর রহমান ‎জামালপুরের লক্ষ্মীরচরে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎পূর্ব জাফলংয়ে নির্বাচনী মেরুকরণ, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ‎ধোপাগুল পয়েন্টে ৬৫ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেপ্তার

‎জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত‎

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ নভেম্বর উপজেলা লিড ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের জুড়ী শাখার অভ্যন্তরীণ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের জুড়ী শাখার ব্যবস্থাপক জুয়েল সাহার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও উপশাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। সভায় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, চিহ্নিতকরণ, তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকগুলোর পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ব্যাংক কর্মকর্তাগণ কর্মসূচির সফল বাস্তবায়নে উপজেলা লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের জুড়ী শাখাকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সকলের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে সভাটি সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হয়। সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের আওতায় এনে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

‎জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত‎

সময় ০৯:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬