
ইংরেজি জাতীয় দৈনিক দ্য মুসলিম টাইমসের বানিয়াচং প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শিব্বির আহমদ আরজু। সোমবার ৯ নভেম্বর তাকে নিয়োগ প্রদান করেছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফাতিমা ইসলাম তানিয়া।
শিব্বির আহমদ আরজু জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি, দৈনিক খোয়াই’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। গণমাধ্যমের কর্মীসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
নিজস্ব সংবাদ : 
















