সিলেট ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত‎ দ্য মুসলিম টাইমসের বানিয়াচং প্রতিনিধি নিয়োগ পেলেন শিব্বির আহমদ আরজু ‎শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ ও সড়ক নেই, দুর্ভোগে ১০ হাজার মানুষ ‎বানিয়াচং আদর্শ বাজারে পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা বুথ উদ্বোধন ‎মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ১লাখ টাকা জরিমানা ‎ডিপ্লোমা করার পর একটি শিক্ষার্থীও বেকার থাকবেন না: জাহেদুর রহমান ‎জামালপুরের লক্ষ্মীরচরে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎পূর্ব জাফলংয়ে নির্বাচনী মেরুকরণ, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ‎ধোপাগুল পয়েন্টে ৬৫ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেপ্তার

‎মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ১লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহারসহ নানা অনিয়মের দায়ে ‘শামস ফুড বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎সোমবার ৯ নভেম্বর দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে বেকারিটির বিভিন্ন অনিয়ম ও খাদ্য নিরাপত্তাবিধির গুরুতর লঙ্ঘন দেখতে পান।
‎
‎অভিযান সূত্রে জানা যায়, বেকারিতে খাদ্য তৈরিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করা হচ্ছিল। অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট ও রুটি তৈরি করা হচ্ছিল। পচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য রাখা হয়েছিল। এ ছাড়া ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত এবং তেল মেশানোর কাজে রঙের ব্রাশ ব্যবহার করা হচ্ছিল।

কারখানার পাশেই ছিল ময়লার ভাগাড়। সেখান থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ ও মাছি। বেকারির মিক্সিং মেশিন ও বাসনপত্র ছিল অত্যন্ত নোংরা ও তেলচিটে। খাবার ঢাকার কাজে ব্যবহার করা হচ্ছিল ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ। ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত এবং নোংরা ও অপরিষ্কার ডিম সংরক্ষণের বিষয়টিও অভিযানে উঠে আসে।
‎
‎এ ছাড়া অধিকাংশ পণ্যের বিএসটিআই সনদ না থাকা, মোড়কে পণ্যের উপাদান ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা, প্যাকেটে অগ্রিম বা জালিয়াতির তারিখ ব্যবহার এবং খাদ্য মজুদের স্থানেই কর্মীদের থাকার ব্যবস্থা রাখাসহ নানা অনিয়ম পাওয়া যায়। সার্বিকভাবে প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তার নিয়মকানুন উপেক্ষিত ছিল।
‎
‎এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় শামস ফুড বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

‎মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ১লাখ টাকা জরিমানা

সময় ০৫:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬