সিলেট ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত‎ দ্য মুসলিম টাইমসের বানিয়াচং প্রতিনিধি নিয়োগ পেলেন শিব্বির আহমদ আরজু ‎শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ ও সড়ক নেই, দুর্ভোগে ১০ হাজার মানুষ ‎বানিয়াচং আদর্শ বাজারে পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা বুথ উদ্বোধন ‎মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ১লাখ টাকা জরিমানা ‎ডিপ্লোমা করার পর একটি শিক্ষার্থীও বেকার থাকবেন না: জাহেদুর রহমান ‎জামালপুরের লক্ষ্মীরচরে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎পূর্ব জাফলংয়ে নির্বাচনী মেরুকরণ, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ‎ধোপাগুল পয়েন্টে ৬৫ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেপ্তার

‎পূর্ব জাফলংয়ে নির্বাচনী মেরুকরণ, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগাম তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও হাটবাজার ও পাড়া-মহল্লায় চলছে নির্বাচনী আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মান্নান।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির একাধিক নেতা-কর্মী চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে দলীয় পরিচয়ের বাইরে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন আব্দুল মান্নান। ফলে দলীয় পরিচয়ভিত্তিক একাধিক প্রার্থীর বিপরীতে তাঁর স্বতন্ত্র অবস্থান ইউনিয়নের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
‎
‎জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আব্দুল মান্নানের আলোচনায় আসার অন্যতম কারণ। করোনাকালীন সংকট ও বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে স্থানীয়দের ভাষ্য। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে এলাকায় তাঁর একটি নিজস্ব পরিচিতি ও সমর্থকগোষ্ঠী তৈরি হয়েছে।
‎
‎বিশেষ করে ইউনিয়নের উত্তরাংশের কয়েকটি ওয়ার্ডে তাঁর ব্যক্তিগত যোগাযোগ ও সমর্থন নির্বাচনী আলোচনায় গুরুত্ব পাচ্ছে। তবে নিজ এলাকার বাইরেও অন্যান্য ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। তরুণদের একটি অংশও তাঁর পক্ষে সক্রিয় বলে জানা গেছে।
‎সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে আব্দুল মান্নান বলেন, ‘আমি নিজেকে নেতা নয়, সাধারণ মানুষের সেবক হিসেবে দেখতে চাই। করোনা কিংবা বন্যা-মানুষ বিপদে পড়লে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি। কোনো পদ বা স্বার্থের জন্য নয়, মানুষের প্রতি ভালোবাসা থেকেই কাজ করেছি। সুযোগ পেলে পূর্ব জাফলংকে মাদকমুক্ত, আদর্শ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।’
‎
‎স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন, ‘নির্বাচনের সময় অনেকেই প্রতিশ্রুতি দেন। কিন্তু বিপদের সময় কে পাশে থাকেন, মানুষ সেটি মনে রাখে। আমরা এমন জনপ্রতিনিধি চাই, যিনি মানুষের পাশে থাকবেন।’
‎
‎স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীর উপস্থিতিতে দলীয় ভোটের সমীকরণ কী দাঁড়ায়, তা নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে দলীয় পরিচয়ের বাইরে আব্দুল মান্নানের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও মানবিক কর্মকাণ্ড কতটা ভোটে প্রভাব ফেলবে, সেটিও দেখার বিষয়। শেষ পর্যন্ত প্রার্থী চূড়ান্ত হওয়া এবং ভোটারদের অবস্থানই নির্ধারণ করবে পূর্ব জাফলংয়ের নির্বাচনী সমীকরণ কোন দিকে মোড় নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

‎পূর্ব জাফলংয়ে নির্বাচনী মেরুকরণ, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান

সময় ০১:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬