সিলেট ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

শ্রমিক আন্দোলন নেত্রী গীতা কানু গ্রেপ্তার! চা বাগান গুলোতে চাপা উত্তেজনা

গ্রেফতারকৃত চা আন্দোলনের নেত্রী গীতা কানু

‎চা শ্রমিকদের মজুরি ও অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ, সংঘাত ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা শ্রমিক আন্দোলন নেত্রী গীতা কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার শহর থেকে তাকে আটক করা হয়। পরে শ্রীমঙ্গল এলাকায় চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি দাবিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত ও ভাঙচুরের ঘটনায় নিপেন দাসের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
‎
‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সংঘাত ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতেই গীতা কানুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
‎
‎এদিকে গীতা কানুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গন ও চা-বাগান অধ্যুষিত এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
‎
‎স্থানীয় কয়েকজনের অভিযোগ, চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের দাবিকে কেন্দ্র করে আন্দোলনকে ব্যবহার করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে। তাদের আরও অভিযোগ, গীতা কানুর রাজনৈতিক অবস্থান পরিবর্তন ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও নানা প্রশ্ন রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
‎
‎অন্যদিকে গীতা কানুর সমর্থক ও আন্দোলন সংশ্লিষ্টদের দাবি, চা শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলনকে দমন করতেই তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, আন্দোলনের মূল দাবি থেকে দৃষ্টি সরাতেই সংঘাতের ঘটনাকে সামনে আনা হচ্ছে।
‎
‎গীতা কানুর গ্রেপ্তারকে কেন্দ্র করে কয়েকটি চা-বাগান এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
‎
‎চা শ্রমিকদের মজুরি, আন্দোলনের নেতৃত্ব, সংঘাতের প্রকৃত কারণ এবং গ্রেপ্তারকৃত নেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ—এসব বিষয়ে তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎

শ্রমিক আন্দোলন নেত্রী গীতা কানু গ্রেপ্তার! চা বাগান গুলোতে চাপা উত্তেজনা

সময় ০৪:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬