সিলেট ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কালিম উদ্দিন আহমদ মিলন ‎শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফ সহ আসামির পলায়ন ‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ।

‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য, গরু ও যানবাহন জব্দ

‎হবিগঞ্জের মাধবপুরে পৃথক তিনটি চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য, গরু ও যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) রবিবার (০৩মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছে।
‎বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০২মে) ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে অবস্থান নিয়ে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাক ও জব্দকৃত মালামাল আটক করা হয়।

‎একই দিন তেলিয়াপাড়া বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে একই এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতরে লুকানো ভারতীয় জিরা, ৭৬৮ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস এবং মাইক্রোবাস জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- মো.শাহেদ মিয়া (২৫), পিতা শুক্কুর আলী, গ্রাম তাতিকোনা, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ এবং মো. আশরাফুল (২০), পিতা আলমগীর, গ্রাম বরখাল, থানা দোয়ারাবাজার, জেলা সুনামগঞ্জ। তাদের পরবর্তীতে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এছাড়া একই অভিযানের ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহল দল খাসপাড়া এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা মালিকবিহীন তিনটি গরু জব্দ করে।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বলেন, জব্দকৃত পণ্য, গরু ও যানবাহন বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০

‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য, গরু ও যানবাহন জব্দ

সময় ০৭:৩৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬