সিলেট ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
News Title :
ইরানের যুদ্ধ বিভীষিকা থেকে প্রাণ নিয়ে দেশে ফিরলেন নবীগঞ্জের ৩ যুবক! ‎ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করতে র‍্যাবের সাঁড়াশি অভিযান; ২১ হাজার টাকা জরিমানা ‎হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান‎ হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর: লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক‎ শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা‎ ‎সিলেটে ‘হানিট্র্যাপ’ চক্রের ২ নারীসহ গ্রেপ্তার ৪: জিম্মি দশা থেকে উদ্ধার ২ যুবক টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎পহেলা বৈশাখের দিন জুড়ীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান‎ ‎হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎চলমান সংকট রোধে সারা দেশের ন্যায় টাঙ্গাইল সদরেও চালু হচ্ছে স্মার্ট ফুয়েল কার্ড‎

‎হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান‎

‎হবিগঞ্জ জেলায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং সীমান্তপথে পাচার প্রতিরোধে যৌথ টাস্কফোর্স অভিযান শুরু করেছে প্রশাসন।

শনিবার (১১ এপ্রিল) বিকালে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
‎প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজার পরিস্থিতির প্রভাবে তেলের দামে অস্থিরতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ বা পাচারের চেষ্টা করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিজিবি, র‍্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে।

বিকেল ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম হাসানের নেতৃত্বে যৌথ দল জেলা সদরের চৌধুরী বাজার এবং নবীগঞ্জ উপজেলার শাপলা ফিলিং স্টেশনসহ বিভিন্ন বাজার, ডিপো ও গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

‎অভিযান চলাকালে ফিলিং স্টেশন ও ডিলারদের মজুদ পরিস্থিতি যাচাই করা হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রতিরোধে সতর্কতা জোরদার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো অনিয়ম বা শাস্তিমূলক ব্যবস্থার তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। ৫৫ বিজিবির আওতাধীন এলাকায় সার্বক্ষণিক তদারকি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের যুদ্ধ বিভীষিকা থেকে প্রাণ নিয়ে দেশে ফিরলেন নবীগঞ্জের ৩ যুবক!

‎হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান‎

সময় ১০:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬