সিলেট ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
News Title :
কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আরও এক আসামি গ্রেপ্তার ‎মাধবপুরে বালু ও খনিজ মাটি লুটের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত—আলফাজ মিয়া নবীগঞ্জে যানজট নিরসনে প্রশাসনের সভা, অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে জোর‎ বাহুবলে অবৈধ পার্কিং ও উল্টো পথে যান চলাচল‎ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা‎ ‎জুড়ীতে হাওর অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় প্রশিক্ষণ অনুষ্ঠিত আগুনে পুড়ে নিঃস্ব আ.লীগ নেতা, মুহূর্তে শেষ জীবনের সঞ্চয় ‎লাখাইয়ে সুতাং নদী হতে তেঘরিয়া খালের পুনঃ খনন কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।‎ বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক‎ ‎টাকার লেনদেনে দ্বন্দ্বে প্রাণহানি নবীগঞ্জে সংঘর্ষে সিয়ামের মৃত্যু‎ ‎৫২ বিজিবি’র অভিযানে ১ কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা-কসমেটিকস জব্দ

কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আরও এক আসামি গ্রেপ্তার

‎টাঙ্গাইল জেলার কালিহাতীতে চাঞ্চল্যকর নাইম শেখ (১৭) হত্যা মামলার অন্যতম আসামি মো: ইসমাইলকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১৪ ও র‍্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

‎মামলার বিবরণে জানা যায়, নিহত নাইম শেখের পরিবারের সাথে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৫ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:১৫ মিনিটে নাইম শেখ শিমুল বাজারের দিকে যাওয়ার সময় ওত পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে পরিবারের সদস্যরাও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নাইমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের পিতা ওসমান আলী শেখ (৪৪) বাদী হয়ে কালিহাতী থানায় গত ২৬ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন।

‎মামলা নং- ২১ ধারা:১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ৫০৬(২)/ ১১৪/ ৩৪ (পেনাল কোড)

‎র‍্যাব-১৪ (সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৮ এপ্রিল ২০২৬ বিকেল ৫:২০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বরপা মাসাবো এলাকায় অভিযান চালিয়ে আসামি মো: ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

‎এর আগে, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে এই মামলার আরও দুই আসামি মো: শরিফুল ইসলাম (৩২) ও শামীম হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছিল।

‎গ্রেপ্তারকৃত আসামি ইসমাইলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আরও এক আসামি গ্রেপ্তার

কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আরও এক আসামি গ্রেপ্তার

সময় ১১:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬