সিলেট ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
News Title :
‎চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলা নবীগঞ্জে বজ্রপাতে ১জনের মৃত্যু,আহত ৩ ‎বানিয়াচংয়ে মসজিদের ১২০০ টাকার হিসাব নিয়ে সংঘর্ষ: চিকিৎসাধীন কিশোরী সানজিদার মৃত্যু ‎লাখাইয়ে সুতাংনদীর উপর ব্রীজের দাবি দীর্ঘ দিনের ২৮ গ্রামের দুর্ভোগ ‎নবীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেকারি মালিককে আর্থিক সহায়তা ‎ভাষাসংগ্রামী, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আজিজের নববইতম জন্মবার্ষিকী উদযাপন‎ ‎ধনবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? ভিডিও ঘিরে ধূম্রজাল ‎লাখাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি: সেনা অভিযানে আটক ১, ডিলার পলাতক বানিয়াচংয়ে সড়কের মাঝে ভয়াবহ গর্ত।।  এলআর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বড় দুর্ঘটনার শঙ্কা ‎বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ ‎প্রায় ৪০ যাত্রী অল্পের জন্য রক্ষা

‎নবীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেকারি মালিককে আর্থিক সহায়তা

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক বেকারি মালিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ক্ষতিগ্রস্ত বেকারি মালিক নূর আলমের হাতে এ অনুদানের চেক তুলে দেন। স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার নির্দেশনায় এ সহায়তা প্রদান করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

‎এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার নাদির সুমন, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল আহমেদসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রাথমিকভাবে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

‎ক্ষতিগ্রস্ত বেকারি মালিক নূর আলম বলেন, গত শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোপলার বাজারের ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে আগুন লাগে। এতে বেকারির ভেতরের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। তার দাবি, এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে বাহুবল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বেকারির অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলা

‎নবীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেকারি মালিককে আর্থিক সহায়তা

সময় ১২:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬