সিলেট ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
News Title :
‎চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলা নবীগঞ্জে বজ্রপাতে ১জনের মৃত্যু,আহত ৩ ‎বানিয়াচংয়ে মসজিদের ১২০০ টাকার হিসাব নিয়ে সংঘর্ষ: চিকিৎসাধীন কিশোরী সানজিদার মৃত্যু ‎লাখাইয়ে সুতাংনদীর উপর ব্রীজের দাবি দীর্ঘ দিনের ২৮ গ্রামের দুর্ভোগ ‎নবীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেকারি মালিককে আর্থিক সহায়তা ‎ভাষাসংগ্রামী, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আজিজের নববইতম জন্মবার্ষিকী উদযাপন‎ ‎ধনবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? ভিডিও ঘিরে ধূম্রজাল ‎লাখাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি: সেনা অভিযানে আটক ১, ডিলার পলাতক বানিয়াচংয়ে সড়কের মাঝে ভয়াবহ গর্ত।।  এলআর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বড় দুর্ঘটনার শঙ্কা ‎বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ ‎প্রায় ৪০ যাত্রী অল্পের জন্য রক্ষা

‎ধনবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? ভিডিও ঘিরে ধূম্রজাল

ছবি – প্রতীকী।

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে বুশরা খাতুন নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২৪ মার্চ উপজেলার হাজরাবাড়ী এলাকার শুকুর আলীর ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তারা ধারণা, অন্যদিকে নিহতের স্বামী বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে দাবি করছেন। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও ফুটেজ ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন বাড়ির মালিক শুক্কুর আলী ভাড়া দেয়ার আরো খোজ খবর নিয়ে এই দম্পতি কে ভাড়া দেয়া উচিৎ ছিল?

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুর উপজেলার বাসুদেবপাড়া-গোলাবাড়ী এলাকার রতন তালুকদারের মেয়ে বুশরা তালুকদার প্রায় চার বছর আগে পরিবারের অমতে তার চাচাতো ভাই বাপ্পী তালুকদারকে বিয়ে করেন। বিয়ের কিছুকাল পর তাদের বিবাহবিচ্ছেদ হলেও পরবর্তীতে তারা পুনরায় একত্রে বসবাস শুরু করেন। গত ছয় মাস ধরে তারা ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী এলাকায় শুক্কুর আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

‎গত ২৪ মার্চ বুশরা আত্মহত্যা করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে সম্প্রতি উদ্ধার হওয়া একটি এক্সক্লুসিভ ভিডিও ফুটেজে দেখা যায়,নিহত বুশরার গলায় ওড়না পেঁচানো এবং তা জানালার গ্রিলের সাথে বাঁধা। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, মৃতদেহের পা ঘরের মেঝের সাথে সম্পূর্ণ লেগে আছে। সাধারণত ঝুলে আত্মহত্যার ক্ষেত্রে পা মাটিতে লেগে থাকার কথা নয়। দৃশ্যটি দেখে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মনে এটি ‘হত্যাকাণ্ড’ কি না—তা নিয়ে গভীর সন্দেহ ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

‎নিহতের বাবা রতন তালুকদার বলেন, আমার মেয়ে ভালোবেসে বাপ্পীকে বিয়ে করেছিল। একবার ছাড়াছাড়ি হওয়ার পর আবারও তারা একসাথেই থাকতো। তিনি বলেন, আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছি, রিপোর্ট পেলেই পরবর্তী আইনি ব্যবস্থা নেব বলে সাংবাদিকদের জানান। তিনি আরও বলেন,আমার মেয়ে বুশরা টাঙ্গাইল সা’দাত কলেজের অনার্স ২ বর্ষের শিক্ষার্থী।

‎বুশরার বাবা রতন তালুকদার জানান, তার মেয়ে জামাই বাপ্পী নানান অপরাধের সাথে জড়িত বলে তিনি সাংবাদিকদের কাছে দাবী করেন।

‎একমাত্র সন্তানকে হারিয়ে বুশরার মা বর্তমানে শয্যাশায়ী ও পাগলপ্রায়। এদিকে ঘটনার পর থেকে স্বামী বাপ্পী তালুকদারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিকরা বাপ্পীর বাবা আবদুল করিমের সাথে কথা বলতে চাইলে তিনি প্রথমে জানান ছেলে বাড়িতে আছে, কিন্তু পরক্ষণেই সুর বদলে বলেন ছেলে বাড়িতে নেই। তার এই রহস্যজনক আচরণ সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে!

‎ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। পুলিশ বাদী হয়ে ২৫ মার্চ একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলা নং ০৬।

‎ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, বুশরা আত্মহত্যায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তীতে আইনি প্রদক্ষেপ নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলা

‎ধনবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? ভিডিও ঘিরে ধূম্রজাল

সময় ০৯:২৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬