
বানিয়াচংয়ে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন এর উদ্যোগে ৩ হাজার মানুষ নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। আজ শনিবার জনাব আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি এখলাছুর রহমান রিয়াদ।
এসময় এমপি ডা. জীবন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা ও কৃষকদের কৃষি ঋণ মওকুফের ঘোষণা করায় প্রশংসিত হচ্ছেন।
আমি চাই সৎ কর্ম দিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে। আপনারা সকল ভেদাভেদ ভুলে আমার জন্য যে কাজ করেছেন এ ঋণ কখনো শোধ হবার নয়। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এবং মাওলানা শেখ বশির আহমদ এর যৌথ সঞ্চালণায় দেশও জাতির কল্যাণার্থে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী।
ইফতার মাহফিলে বিএনপির জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জমিয়ত, গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে 








