সিলেট ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
News Title :
‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎ ‎ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন র‍্যাব-৯ এর অভিযানে সিলেটে চাঞ্চল্যকর আলিমা বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার। ‎মধুপুর পৌরসভা নির্বাচন: ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা সাগর ‎আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।‎ ‎​বানিয়াচংয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো ‘সেবা ফাউন্ডেশন’ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১‎ ‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

‎সিলেটে ভোটের আগে-পরে ৪ দিন সব ধরনের সভা-মিছিল নিষিদ্ধ

‎আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সেই হিসেবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সিলেটের কোনো আসনে সভা-সমাবেশ করা যাবে না।

‎রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে বেশ কিছু বিধিনিষেধ স্পষ্ট করা হয়েছে,কোনো ধরনের জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। কোনো ব্যক্তি আক্রমণাত্মক বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটার কিংবা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের কোনো প্রকার ভয়ভীতি দেখানো যাবে না। কোনো ধরনের অস্ত্র বা শক্তি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।

‎শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি, মো. সারওয়ার আলম এসব নির্দেশ জারি করেন।

‎বিজ্ঞপ্তিতে সতর্ক করে আরও বলা হয়েছে, উল্লিখিত বিধানগুলো লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৮(২) অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দোষী সাব্যস্ত ব্যক্তিকে ন্যূনতম ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

‎নির্বাচন সংশ্লিষ্ট যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎

‎সিলেটে ভোটের আগে-পরে ৪ দিন সব ধরনের সভা-মিছিল নিষিদ্ধ

সময় ০৯:৪১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬