সিলেট ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
News Title :
‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎ ‎ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন র‍্যাব-৯ এর অভিযানে সিলেটে চাঞ্চল্যকর আলিমা বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার। ‎মধুপুর পৌরসভা নির্বাচন: ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা সাগর ‎আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।‎ ‎​বানিয়াচংয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো ‘সেবা ফাউন্ডেশন’ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১‎ ‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

‎ডিজিটাল প্রচারণায় চমক: টাঙ্গাইলে ওয়েবসাইট চালু করলেন স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল

‎আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রচারণায় ভিন্নমাত্রা যোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় নিজের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরতে একটি বিশেষ ওয়েবসাইট (https://farhad-iqbal.vercel.app) চালু করেছেন তিনি।

‎হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির এই বিদ্রোহী প্রার্থীর এমন উদ্যোগ স্থানীয় ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

‎ওয়েবসাইটটিতে টাঙ্গাইল সদর উপজেলার উন্নয়নের লক্ষ্যে ২৪টি সুনির্দিষ্ট নির্বাচনী ইশতেহার তুলে ধরা হয়েছে।

‎এতে শুধু প্রতিশ্রুতি নয়, বরং নির্বাচিত হলে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ, নিয়মিত গণশুনানি এবং প্রত্যক্ষ জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। এছাড়াও এই প্ল্যাটফর্মের মাধ্যমে,জনগণ প্রার্থীর ভবিষ্যৎ কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবেন। সদর উপজেলার উন্নয়নে সাধারণ মানুষ তাদের গঠনমূলক মতামত প্রদান করতে পারবেন। কৃষক, শ্রমিক, ছাত্র ও শিক্ষকরা সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

‎এ বিষয়ে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আমরা এখন আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে বাস করছি। এই ওয়েবসাইটটি শুধুমাত্র ভোট প্রার্থনার জন্য নয়; বরং টাঙ্গাইল সদরের যেকোনো মানুষ যাতে সহজেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তাৎক্ষণিক সেবা নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এটি চালু করা হয়েছে।

‎‎এক নজরে টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচনী তথ্য, সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে গঠিত এই আসনের ভোটার ও কেন্দ্র সংক্রান্ত তথ্যগুলো হলো, মোট ভোটার: ৪,৫৭,১৭৩ জন। নিবন্ধিত পোস্টাল ভোটার: ৫,২৩৯ জন। মোট ভোট কেন্দ্র: ১৩০টি (এর মধ্যে ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে)। মোট ভোট কক্ষ: ৯১০টি।

‎টাঙ্গাইল-৫ আসনে এবার হেভিওয়েট প্রার্থীদের লড়াই জমজমাট। ফরহাদ ইকবাল ছাড়াও নির্বাচনী মাঠে রয়েছেন আরও ৯ জন প্রার্থী,সুলতান সালাউদ্দিন টুকু (ধানের শীষ- বিএনপি) আহসান হাবিব মাসুদ (দাঁড়িপাল্লা-জামায়াতে ইসলামী) মোজাম্মেল হক (লাঙল – জাতীয় পার্টি) ফাতেমা আক্তার বীথি (মাথাল – গণসংহতি আন্দোলন) মো.শফিকুল ইসলাম (ট্রাক – গণঅধিকার পরিষদ) খন্দকার জাকির হোসেন (হাতপাখা – ইসলামী আন্দোলন) এএকেএম শফিকুল ইসলাম (ডাব – বাংলাদেশ কংগ্রেস) মো. হাসরত খান ভাসানী (একতারা – বিএসপি) সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (তারা – জেএসডি) অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (হরিণ – স্বতন্ত্র)

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎

‎ডিজিটাল প্রচারণায় চমক: টাঙ্গাইলে ওয়েবসাইট চালু করলেন স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল

সময় ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬